দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচ মাসের ব্যবধানে আবারও রেকর্ড গড়ল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার ১৫টি দানসিন্দুক থেকে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে টাকা গণনার কাজ।
টানা ১৩ ঘণ্টার এই কর্মযজ্ঞে অংশ নেন প্রায় ৬৮০ জন। এর আগে সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে খোলা হয় ১৫টি লোহার দানসিন্দুক। পরে একে একে বের করা হয় দানের অর্থ। পাওয়া যায় ৫১ বস্তা টাকা।
গণনা শেষে পাওয়া অর্থ পুলিশ ও এসআরবির বিশেষ নিরাপত্তায় পাঠানো হয় রূপালী ব্যাংকে।
মসজিদটিতে দান কিংবা মানত করলে মনের আশা পূরণ হয়, এমন বিশ্বাস রয়েছে অনেকের। সেই বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও দান করেন এখানে। আর এভাবেই প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে পাগলা মসজিদের দানভান্ডার।
এর আগে গত ২৭ জুন সর্বশেষ খোলা হয়েছিল পাগলা মসজিদের দানসিন্দুক। সেদিন পাওয়া গিয়েছিল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাঁচ মাসের ব্যবধানে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, বর্তমানে পাগলা মসজিদের রূপালী ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। এ ছাড়া অনলাইন ব্যাংকিং হিসাবেও জমা রয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
কে